কাসেম ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। বোনাস লভ্যাংশের ক্ষেত্রে বিএসইসির অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের হিসাববছরে ইপিএস ছিল ১ টাকা ৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ২৮ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে তা ছিল ২৯ টাকা ৬ পয়সা।

২০২৫-২৬ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ২১ পয়সা। আগের হিসাববছরে এ পরিমাণ ছিল ৮৮ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর, সকাল ১১টায় ঢাকার কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবের পাম ভিউতে হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণ ও নগদ লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর, ২০২৬। তবে বোনাস শেয়ারের প্রাপ্যতা নির্ধারণে এ রেকর্ড ডেট প্রযোজ্য নয়।

কোম্পানিটি জানিয়েছে, সংরক্ষিত আয়কে মূলধনে রূপান্তরের উদ্দেশ্যে বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.