সূচকের পতনে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৮ অক্টোবর) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি ডিএসই-৩০ ও ডিএসইএস সূচকেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একই সঙ্গে দরপতনের তালিকায় থাকা কোম্পানির সংখ্যা বেশি।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ২৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৪ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৭ দশমিক ৪৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৭০ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৮৩ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে মোট ২ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৯৬৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ সময়ে মোট ৩০ হাজার ৪৮১টি লেনদেন সম্পন্ন হয়েছে।

বাজারের দরবৃদ্ধির তালিকায় রয়েছে ১০৫টি কোম্পানি। বিপরীতে দর কমেছে ১৮৬টির শেয়ার ও ইউনিটের।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.