দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার (১৭ অক্টোবর) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও ডিএসই-৩০ ও ডিএসইএস সূচক কমেছে। একই সময়ে দরবৃদ্ধি ও দরপতনের তালিকায় থাকা কোম্পানির সংখ্যা প্রায় কাছাকাছি।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১২টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৩ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে ডিএসই-৩০ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ দশমিক ৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক শূন্য দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৭ দশমিক ১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ১৫১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে মোট ৫ কোটি ৮৭ লাখ ৫ হাজার ২২৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ সময়ে মোট ৬৩ হাজার ২৪৯টি লেনদেন সম্পন্ন হয়েছে।
বাজারের দরবৃদ্ধির তালিকায় রয়েছে ১৪৪টি কোম্পানি। বিপরীতে দর কমেছে ১৫২টির শেয়ার ও ইউনিটের।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.