বাংলাদেশ ল্যাম্পসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (বিডি ল্যাম্পস) ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা করে লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৬ টাকা ২২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ২ পয়সা।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৩ টাকা ১২ পয়সা। আগের বছর এ পরিমাণ ছিল ঋণাত্মক ১৩ টাকা ৮৬ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর, ২০২৬ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর, ২০২৬।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.