দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ অক্টোবর) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ।
দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি, এটলাস বাংলাদেশ, রহিমা ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ও এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.