সূচকের উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ অক্টোবর) সূচকের উত্থানে চলছে লেনদেন।

এদিন লেনদেন শুরুর পর থেকে প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি ডিএসই-৩০ ও ডিএসইএস সূচকেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একই সঙ্গে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

বুধবার বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৭ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৪ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইএস সূচক ৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৫৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেনে মোট ৫ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার ৫২১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ সময়ে মোট ৪৮ হাজার ৭১৩টি লেনদেন সম্পন্ন হয়েছে।

বাজারের দরবৃদ্ধির তালিকায় রয়েছে ২৬৫টি কোম্পানি। বিপরীতে দর কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে অন্য কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিটের দাম।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.