রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে নতুন নির্দেশনা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ১৭ অক্টোবর এবং ইউএস বাংলার ২১ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ ও ইউএস বাংলার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমান জানায়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাংলাদেশ সময় এবং তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। উক্ত ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এদিকে ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক কামরুল ইসলাম বলেন, আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ইউএস বাংলার সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.