রাজধানীর চকবাজারে ছোট কাটারা এলাকায় মনজুর খান প্লাজার ছয়তলায় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কী কারণে অগ্নিকান্ড ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনও তথ্য দিতে পারেননি তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.