এবি ব্যাংক পিএলসি নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন করেছে। ‘শতকেই সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে চালু হওয়া এ পণ্যে গ্রাহকেরা আকর্ষণীয় মুনাফার পাশাপাশি মাত্র ১০০ দিনেই সর্বোচ্চ রিটার্নের সুবিধা পাবেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চট্টগ্রাম নগরীর সদ্য স্থানান্তরিত দেওয়ানহাট শাখায় নতুন এ পণ্যের উদ্বোধন করেন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.