এবি ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন করেছে। ‘শতকেই সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে চালু করা এ পণ্যটি গ্রাহকদের আকর্ষণীয় মুনাফার পাশাপাশি মাত্র ১০০ দিনেই সর্বোচ্চ রিটার্নের সুবিধা দেবে।
সোমবার (১২ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চট্টগ্রাম নগরীর সদ্য স্থানান্তরিত দেওয়ানহাট শাখায় নতুন এ পণ্যটির উদ্বোধন করেন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ও চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.