হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ জনে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৯১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৯৯ হাজার ১৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০২ জন। গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০ জন।

গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৫১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ২৯০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.