দরবৃদ্ধির শীর্ষে ইস্টার্ন কেবলস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (৬ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে ইস্টার্ন কেবলস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ১১৬ টাকা।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৫৩ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন পিএলসির শেয়ারদর ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ২৫১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড, লাভেলো আইসক্রিম পিএলসি, সামতা লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.