সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দেশটিতে হামলার ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কাজ করছিলেন তিনি।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিন সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছেন পরিবারের সদস্যরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.