ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া এই পরিদর্শকদের আগামী ৭ অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ৮ অক্টোবর থেকে তাৎক্ষণিক তারা অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গণ্য হবেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.