দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১১ দশমিক ৫৮ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই ফুড, এএফসি অ্যাগ্রো, বিবিএস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, জাহিন স্পিনিং, জিল বাংলা ও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.