ইরাক থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারকে ‘ঐতিহাসিক’ বললো আইআরজিসি

ইরাক থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারকে একটি ‘মহান ও ঐতিহাসিক ঘটনা’ এবং ‘প্রতিরোধ অক্ষের’ জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বর্ণনা করেছে ইরানের বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি। একই সঙ্গে তারা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা গর্বিত ইরাকি জাতি, ঐক্যবদ্ধ ইসলামি প্রতিরোধ ফ্রন্ট এবং ইসলামি বিশ্বের বিপ্লবী যোদ্ধাদের অভিনন্দন জানাই। আমেরিকাকে অঞ্চল ছেড়ে যেতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট জাতিগুলোর নিজেদের হাতে ছেড়ে দিতে হবে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, গত দুই দশকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অভিজ্ঞতা দেখিয়েছে, এই উপস্থিতি শুধু নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থই হয়নি, বরং এটি পশ্চিম এশিয়ায় “নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার” একটি কারণ হয়ে উঠেছে।

৩০ সেপ্টেম্বর ঘোষণা করা হয় যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সব বাহিনী ইরাক ত্যাগ করেছে। ইরাক সরকার এই প্রস্থানকে “জাতীয় সার্বভৌমত্বের পূর্ণতা” হিসেবে বর্ণনা করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.