দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.