মিটফোর্ডে পাথরের আঘাতে হত্যা: প্রধান আসামির জামিন

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) পাথরের আঘাতে হত্যার মামলায় গ্রেফতার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো.রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। তবে বৃহস্পতিবার (১ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল মো.রুহুল কুদ্দুস কাজল এ জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন।

২০২৫ সালের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে একদল লোক। পরদিন রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম। মামলায় ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। এ মামলায় গত ১২ জুলাই ২১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.