লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির ৫০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ লেনদেনের মাধ্যমে কোম্পানিটি লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ৪৬ কোটি ২৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ২৫ কোটি ২৩ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সাইহাম কটন মিলস লিমিটেড, ইভেন্স টেক্সটাইল লিমিটেড, এনভয় টেক্সটাইলস পিএলসি এবং আরগন ডেনিমস লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.