নাভানা ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৬ লাখের বেশি শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির স্পনসর মঞ্জুরুল ইসলাম তার মালিকানাধীন ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জুনাইদ শফিকের কাছে হস্তান্তর করেছেন।

ঘোষণায় বলা হয়েছে, উপহার হিসেবে নয়, বরং পূর্বে ৪ আগস্ট ২০২৬ তারিখে প্রচারিত ঘোষণার ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

হস্তান্তরের পর শেয়ারগুলোর মালিকানা স্পনসর মঞ্জুরুল ইসলাম থেকে ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জুনাইদ শফিকের কাছে স্থানান্তরিত হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.