রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অডিট কমিটির ১ম সভা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অডিট কমিটির সদস্য আসমা আখতার, এফসিএ ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ এতে উপস্থিত ছিলেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলামসহ সম্মিলিত ইসলামী ব্যাংকের ৫টি ইউনিটের (এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক) ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-প্রবিধি পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.