ড্যাশবোর্ড ও ডি অটোসের সঙ্গে পৃথক দুটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ড্যাশবোর্ড ও ডি অটোসের অফিসে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ড্যাশবোর্ড ও ডি অটোস থেকে বিশেষ ও এক্সক্লুসিভ সেবা সুবিধা পাবেন, যা গ্রাহকদের জন্য আরও বাড়তি সুবিধা যোগ করবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি, হেড-সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; ড্যাশবোর্ডের স্বত্বাধিকারী মো. জাবেদ হাসান এবং ডি অটোসের প্রোপ্রাইটর আহসান শহীদ কিসলু।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাশবোর্ডের হেড অব সেলস নকভি জামান; অ্যাকাউন্টস ম্যানেজার ফখরুল হাসান এবং ডি অটোসের ম্যানেজার মইনুল ইসলাম ও কাস্টমার রিলেশনশিপ অফিসার আব্দুল কাইয়ুম সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.