ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড অবসায়ন হচ্ছে

পাওনা থাকলে আবেদনের আহ্বান

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড অবসায়ন করা হচ্ছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা (মিউচুয়াল ফান্ড), ২০২৫ অনুসারে ফান্ডটি বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে এর ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোং পিএলসি (বিজিআইসি)। ইতোমধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে সম্মতি দিয়েছে।

ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডে কারো লভ্যাংশ, রিফান্ড বা অন্য কোনো দাবি থেকে থাকলে তা আগামী ২৬ অক্টোবরের মধ্যে ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোং পিএলসি (বিজিআইসি) এর কাছে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। রাজধানীর ৪২ দিলকুশায় অবস্থিত বিজিআইসির ট্রাস্টি ও ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করে এ আবেদন করার অনুরোধ জানিয়েছে বিজিআইসি।

উল্লেখ, ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকারী ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল সলিউশনস (ইউএফএস) এর ব্যবস্থাপনা পরিচালক হামজা আলমগীর তিন বছর আগে এটিসহ কয়েকটি ফান্ডের তহবিল আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছেন। এর প্রেক্ষিতে ফান্ডগুলো অবসায়ন করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.