এমজেএলসহ প্রাইম ব্যাংকের তিন পরিচালকের ৭৯ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি সহ প্রাইম ব্যাংক পিএলসির তিন পরিচালক ব্যাংকটির ৭৯ লাখ ০৯ হাজার ৩৪০ টি শেয়ার কেনা সম্পন্ন করেছেন।

বুধবার (২৯ সেপ্টম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত  ২৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে দেওয়া ঘোষণা অনুযায়ী ব্যাংকটির পরিচালক নাফিস সিকদার এবং কর্পোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ পিএলসি যথাক্রমে ১৮ লাখ ৮৫ হাজার ৫১৫ টি এবং ৩০ লাখ ১৪ হাজার ৮৯৫ টি করে ৪৯ লাখ ৯০ হাজার ৪১০ টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

অন্যদিকে ২৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে দেওয়া ঘোষণা অনুযায়ী ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক মো. শাহাদাত হোসেন ৩০ লাখ ০৮ হাজার ৯৩০ টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজারদরে এই শেয়ার ক্রয় সম্পন্ন করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.