সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৪৫ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ১ হাজার ১০৪ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ ৩ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ২ হাজার ১০১ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ৫৯ হাজার ৮৪১টি লেনদেন হয়েছে। এ সময়ে ৭ কোটি ১১ লাখ ৯৩ হাজার ৫৯৬টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ২১১ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।
এদিন এখন পর্যন্ত ২৪৭টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বেড়েছে, দর কমেছে ৬১টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.