দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ২৯ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ২৮ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৪ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৮৭ শতাংশ।
এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— ইভেন্স টেক্সটাইল লিমিটেড, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.