লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ৪৫ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকার।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৯ কোটি ২৬ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইভেন্স টেক্সটাইল লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.