দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২২৪ কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৮৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫২৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭৪৬ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে মোট ১ লাখ ৯৫ হাজার ৬৯৯টি লেনদেনে ২৩ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৪৫৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে ২২৪টি কোম্পানির, বিপরীতে ১২৫টি কোম্পানির দর বেড়েছে।
দিনশেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৩৫ কোটি ৭৭ লাখ টাকা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.