সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেনের একপর্যায়ে প্রধান সূচক ডিএসইএক্স ও শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক বেড়েছে। তবে কমেছে ডিএস৩০ সূচক।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৪৩ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ কমে ২ হাজার ৯৯ দশমিক ০৯ পয়েন্টে নেমেছে। আর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ১ হাজার ১০৪ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে ডিএসইতে মোট ৭৫ হাজার ৪৩৪টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৮ কোটি ৬০ লাখ ৬ হাজার ৫৮৪টি শেয়ার ও ইউনিট।

এদিকে, লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৮ কোটি ৬৮ লাখ র টাকা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯২টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১১৮টির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.