বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে হঠাৎ ইলিশ আমদানি বন্ধের নির্দিষ্ট কারণ মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।
গত সপ্তাহে মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে তারা সীমিত পরিসরে ইলিশ আমদানির অনুমতি দেন।
দেশের বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে প্রায় সাত কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে তিন লাখ কেজির বেশি ইলিশ বাংলাদেশে আমদানি করে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠান। বাংলাদেশের বাজারে ভারতীয় ইলিশের আমদানি বাড়ার পর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনাও দেখা দেয়। এরপরই মঙ্গলবার মৎস অধিদপ্তর আগের দেওয়া অনাপত্তিপত্র বাতিল হলো।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.