লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৩৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ২৩ লাখ শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

আজ লেনদেনের তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, আইপিডিসি ফাইন্যান্স, মালেক স্পিনিং মিলস, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.