লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। কোম্পানিটির লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৪ লাখ টাকার।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ২২ কোটি ১০ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, লাভেলো আইসক্রিম পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং এসিএমই পিএলসি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.