ডিজেল ব্যবসায় নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে রাশিয়া নিজেদের ডিজেল তেল ব্যবসায় দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাশিয়ার একটি বড় সংখ্যক ডিজেল শোধনাগার লক্ষ্যবস্তু হয়েছে এবং সেগুলোর কার্যক্রম “অন্তত সাময়িকভাবে” বন্ধ রয়েছে। এই বিরক্তিকর এবং অন্তহীন যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে।

ট্রাম্প মনে করেন, এই যুদ্ধ পুরো বিশ্বকে প্রভাবিত করছে কারণ প্রতি মাসে প্রায় ২৫ হাজার মানুষ মারা যাচ্ছে, যাদের বেশিরভাগই সৈনিক।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর সক্ষমতা হ্রাস পাওয়া এবং বৈশ্বিক বাজারে ডিজেল ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.