সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতনে লেনদেন চলছে। দুপুর ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট ৪৩৪ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ৫ হাজার ৫৮০ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, ডিএসইএস সূচক ৫ দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ কমে ১ হাজার ১১২ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ২ হাজার ১১২ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে।
এ সময়ে ডিএসইতে মোট ১ লাখ ১৭ হাজার ১৮২টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ১৭ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ২৬৬টি শেয়ার ও ইউনিট।
দুপুর ১২টা ২ মিনিট পর্যন্ত ৩৮৫টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.