দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৮৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.