হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৫৩ জনে দাঁড়াল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৫২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৪৭৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়াও ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.