প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ এক্সপার্ট’র চুক্তি স্বাক্ষর
প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে হেলথ এক্সপার্ট লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীতে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকেরা হেলথ এক্সপার্ট লিমিটেড-এর বিভিন্ন স্বাস্থ্যসেবায় আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান (প্রায়োরিটি ব্যাংকিং) নাহরীন কাইয়ুম এবং হেলথ এক্সপার্ট লিমিটেড-এর পক্ষে বিজনেস হেড অব পেশেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন্স তাবিন আহমেদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া; হেলথ এক্সপার্ট লিমিটেড-এর বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাকুইজিশন বিভাগের ম্যানেজার আনিসুর রহমান; ম্যানেজার অব পেশেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন্স মো. সাজ্জাদ হোসেন হৃদয় এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.