উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে এফআইইউ ম্যারাথন-২০২৬-এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হলে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের কর্মসূচি শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার হলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. মুঞ্জুর ই খোদা তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে এফআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ, ফারইস্ট সোশ্যাল ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর তৃতীয় পর্বে দুপুর ২.৩০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার ১৩ বছরে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.