দেশের বাজারে লেনোভোর নতুন দুটি মনিটর উন্মোচন করেছে লেনোভোর অন্যতম বৃহৎ পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। চ্যানেল পার্টনার, এসএমবি ও করপোরেট গ্রাহকদের চাহিদা বিবেচনায় লেনোভো এল২২-৪২ ও লেনোভো এল২৭-৪ই মডেলের মনিটর দুটি আকর্ষণীয় মূল্যে সরবরাহ করা হচ্ছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২১ দশমিক ৫ ইঞ্চির লেনোভো এল২২-৪২ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১০ হাজার ৭৫০ টাকা। এতে রয়েছে ১৯২০x১০৮০ রেজুলেশনের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, তিন পাশে আল্ট্রা-থিন বেজেল এবং ক্লাউড গ্রে ফিনিশিং। মনিটরটিতে ১০০ হার্জ রিফ্রেশ রেট, ২৫০ নিটস ব্রাইটনেস ও ১৩০০:১ কনট্রাস্ট রেশিও রয়েছে। হোম অফিস, শিক্ষার্থী, ছোট ব্যবসা ও ব্যাংকিং খাতের দৈনন্দিন কাজের জন্য এটি উপযোগী।
অন্যদিকে, ২৭ ইঞ্চির লেনোভো এল২৭-৪ই মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৪ হাজার ৪০০ টাকা। এতে রয়েছে ১৯২০x১০৮০ রেজুলেশনের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং রাভেন ব্ল্যাক প্রফেশনাল বডি। এর রিফ্রেশ রেট ১০০ হার্জ, ব্রাইটনেস ৩০০ নিটস এবং কনট্রাস্ট রেশিও ১৫০০:১। করপোরেট নির্বাহী, ফ্রিল্যান্সার ও মাল্টিটাস্কিং পেশাজীবীদের অফিস সেটআপ এবং বাল্ক ক্রয়ের জন্য মনিটরটি উপযোগী।
মনিটর দুটিতেই রয়েছে এইচডিএমআই ১.৪, ভিজিএ পোর্ট এবং ভেসা ওয়াল মাউন্ট সুবিধা।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের ডিলার ও রিসেলারদের ব্যবসাকে সহজ ও লাভজনক করাও তাদের অন্যতম লক্ষ্য। লেনোভোর অনুমোদিত সেবা প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠানটি সরাসরি তিন বছরের ওয়ারেন্টি সুবিধা দেবে। এর মাধ্যমে রিসেলার, এসএমবি গ্রাহক ও করপোরেট ক্লায়েন্টদের নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দেশজুড়ে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির শাখা, অনুমোদিত ডিলার পয়েন্ট ও অনলাইন পোর্টালের মাধ্যমে রিসেলার, এসএমবি এবং করপোরেট গ্রাহকরা অফিসিয়াল ওয়ারেন্টিসহ মনিটর দুটি সংগ্রহ করতে পারবেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.