মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬-এর টাইটেল স্পনসর শেয়ারট্রিপ

‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬’-এর টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ। বাংলাদেশ মনিটরের আয়োজনে এবার ১২তম আসরে দেশের একমাত্র এয়ারলাইন স্বীকৃতি কর্মসূচির মাধ্যমে যাত্রীসেবায় উৎকর্ষতার জন্য এয়ারলাইনগুলোকে সম্মাননা দেওয়া হবে।

এ উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং শেয়ারট্রিপ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, পুরস্কার কর্মসূচির প্রচার এবং গালা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সহযোগিতা করবে শেয়ারট্রিপ।

‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬’ অ্যাওয়ার্ডসে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনগুলোর যাত্রীসেবার মান বিবেচনায় ২৭টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। নিয়মিত আকাশপথে ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে প্রাথমিকভাবে বিজয়ী নির্বাচন করা হবে।

গত ২১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ করা হয়। ২০২৫ সালে অন্তত চারবার আকাশপথে ভ্রমণ করেছেন—এমন ব্যক্তিরাই জরিপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। নিজেদের ভ্রমণ অভিজ্ঞতার আলোকে তারা বিভিন্ন এয়ারলাইনের পক্ষে ভোট দেন।

জরিপের ফলাফল পর্যালোচনা করে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের জুরি বোর্ড।

আগামী নভেম্বর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০০৭ সালে বাংলাদেশ মনিটর ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার কর্মসূচির যাত্রা শুরু করে। এরপর থেকে নিয়মিতভাবে এই আয়োজনের মাধ্যমে এয়ারলাইনগুলোর যাত্রীসেবায় উৎকর্ষতাকে স্বীকৃতি দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

ক্যাপশন: মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬-এর টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে শেয়ারট্রিপ। গত ১০ সেপ্টেম্বর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং শেয়ারট্রিপ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক। অনুষ্ঠানে জুরি বোর্ডের চেয়ারম্যান ও অ্যামচ্যাম বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.