রাজধানীতে গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা আটক

রাজধানীর উত্তরখানে গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে যুবলীগের কয়েকজন নেতা-কর্মী গোপনে বৈঠক করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযান চলাকালে সেখানে থাকা আরও অন্তত ৩০ জন নেতা-কর্মী পালিয়ে যান। তাদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতকদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.