দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৬ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাষ্ট্রিজ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ২৮ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের ২৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ১৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি, সাউথইস্ট ব্যাংক এবং নিটল ইন্স্যুরেন্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.