ডিএমপির চার সহকারী কমিশনারকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। তাদের ডিএমপির বিভিন্ন ইউনিট ও ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ কয়েকটি জোনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, পিওএম দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ সুসাধকে ট্রাফিক-পল্লবী জোন, ট্রাফিক-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। একই বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-বাড্ডা জোন, ট্রাফিক-গুলশান বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া রমনা বিভাগের (পেট্রোল-রমনা) সহকারী পুলিশ কমিশনার সৌমিক হাসানকে ট্রাফিক-গুলশান জোন, ট্রাফিক-গুলশান বিভাগে এবং গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল বিভাগ দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী জোন, ট্রাফিক-গুলশান বিভাগে বদলি করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.