দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (0৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ২৭ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সায়হাম কটন মিলস লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অ্যানলিমায়ার্ন টেক্সটাইল, দেশ গার্মেন্টস এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.