সূচকের পতনে লেনদেন ৫৯০ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ‘ডিএসইএক্স’ এর পাশাপাশি ডিএসইএস ও ডিএস-৩০ সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, লেনদেন শেষে ডিএসইএক্স ২৮ দশমিক ১০ পয়েন্ট বা ০ দশমিক ৫০ শতাংশ কমে ৫ হাজার ৫৩৯ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ৫ দশমিক ০০৩ পয়েন্ট বা ০ দশমিক ৪৫ শতাংশ কমে ১ হাজার ১০৯ দশমিক ৮০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা ০ দশমিক ২৭ শতাংশ কমে ২ হাজার ১০৮ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ১ লাখ ৬৮ হাজার ৫৩৪টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ১৯ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৬২৮টি শেয়ার ও ইউনিট। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯০ কোটি ৪৩ লাখ টাকা

আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭১ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৯ কোটি ১১ লাখ টাকা।

এদিন লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৫২টির কমেছে এবং ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.