সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি শরিয়াহভিত্তিক ডিএসইএস ও ডিএস-৩০ সূচকও বেড়েছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, সকাল ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৮২ পয়েন্ট বা ০ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৬২০ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ১১ দশমিক ২২ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ বেড়ে ১ হাজার ১২৬ দশমিক ০২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৮৪ পয়েন্ট বা ০ দশমিক ৫১ শতাংশ বেড়ে ২ হাজার ১২৪ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় ডিএসইতে মোট ৪৭ হাজার ৬৭টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৫ কোটি ৭৪ লাখ ১১ হাজার ২৪৪টি শেয়ার ও ইউনিট। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭০ কোটি ২০ লাখ টাকা।

বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৭ টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১৬ টির কমেছে এবং ৩০ টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.