মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ নামে নতুন একটি ফিচার চালু করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নতুন এ ফিচারটির উদ্বোধন করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সাত লাখের বেশি নিবন্ধিত গ্রাহক নিয়ে ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপটি একই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক সুরক্ষা, বীমা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা দিচ্ছে। নতুন যুক্ত হওয়া ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ ফিচারের মাধ্যমে গ্রাহকেরা তাদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতার অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন।
পাশাপাশি, বিশেষ স্কোর ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে গ্রাহকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ফিচারটি।
বাংলাদেশে দিন দিন ডিজিটাল সেবার পরিধি বাড়ছে। স্বাস্থ্যকর জীবনযাপন, আর্থিক সচেতনতা ও সুস্থতা বজায় রাখার এ ধরনের সুযোগ ব্যক্তি ও পরিবারকে আরও সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “আমাদের ডিজিটাল সেবায় ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ একটি নতুন মাত্রা যোগ করেছে। গ্রাহকদের জন্য অর্থবহ ও উদ্ভাবনী সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।”
দেশের শীর্ষস্থানীয় জীবনবিমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ উদ্ভাবন, উন্নত সেবা ও গ্রাহকবান্ধব উদ্যোগের মাধ্যমে বীমা খাতের অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে। ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটি বর্তমানে ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.