বাংলাদেশে দুই দশকের সফল পথচলা পূর্ণ করেছে বিশ্বখ্যাত কুইক-সার্ভিস রেস্তোরাঁ ব্র্যান্ড কেএফসি। ইয়াম! ব্র্যান্ডসের সহযোগী প্রতিষ্ঠান কেএফসি ২০০৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর গুলশানে প্রথম রেস্তোরাঁ চালুর মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দুই দশকের এই পথচলায় স্বাদ, মান ও সেবার ক্ষেত্রে দেশের ভোক্তাদের কাছে পরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে কেএফসি দেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
তিনি বলেন, স্বাদের চেয়েও তাদের বড় অর্জন মানুষের হাসিমুখ। গত দুই দশকে কর্মসংস্থান সৃষ্টি, সমাজের পাশে দাঁড়ানো এবং গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের অংশীদার হওয়ার মধ্য দিয়ে কেএফসির এই যাত্রা অব্যাহত রয়েছে।
সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের খাবারের স্বাদ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে কেএফসি। বর্তমানে দেশের ছয়টি প্রধান বিভাগ এবং ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ শহরে রেস্তোরাঁ নেটওয়ার্ক বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশের কুইক-সার্ভিস রেস্তোরাঁ খাতে নিজেদের শীর্ষস্থানীয় অবস্থান আরও সুদৃঢ় করেছে কেএফসি।
দুই দশকের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে নতুন দশকে প্রবেশ করছে কেএফসি বাংলাদেশ। অনন্য রেসিপি, আন্তরিক গ্রাহকসেবা ও আধুনিক ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে গ্রাহকদের জন্য আরও উন্নত ও সমৃদ্ধ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ব্র্যান্ডটি।
২০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে গ্রাহকদের জন্য থাকছে নানা আকর্ষণীয় অফার, রেস্তোরাঁজুড়ে বিশেষ আয়োজন ও বিভিন্ন চমক। দুই দশকের এই মাইলফলক উদযাপনের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় জানিয়েছে কেএফসি বাংলাদেশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.