গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক পিএলসি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান এবং ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার শেখ আকতার উদ্দীন আহমেদ। ইবনে সিনা ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন করপোরেট রিজিওনাল ইনচার্জ মো. মাসুদ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী, ব্যাংকের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের সব শাখায় বিভিন্ন পরীক্ষা ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.