সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। দিনের লেনদেন শেষে কোম্পানিটির ২০ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা মূল্যের শেয়ার হাতবদল হয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির ১৮ কোটি ৩২ লাখ ১৭ হাজার টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস, সায়হাম কটন মিলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডমিনেজ স্টিল, এনভয় টেক্সটাইলস, লাভেলো আইসক্রিম ও নিটোল ইন্স্যুরেন্স।
শীর্ষ দশের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজের, ১ কোটি ৫০ লাখ ৪৬২টি। কোম্পানিটির শেয়ারদর দিনের সর্বশেষ হিসাবে ১৯ টাকা ৫০ পয়সা, যা আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা কম।
অন্যদিকে, মালেক স্পিনিংয়ের শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা কমে ৪৭ টাকা ৪০ পয়সায় নেমেছে। প্যারামাউন্ট টেক্সটাইলসের শেয়ারদর ৪০ পয়সা বেড়ে ৭৫ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
সায়হাম টেক্সটাইলের শেয়ারদর ৩ টাকা ৪০ পয়সা, সায়হাম কটনের ১ টাকা ৯০ পয়সা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ২ টাকা ৪০ পয়সা এবং ডমিনেজ স্টিলের ৬ টাকা ৩০ পয়সা কমেছে।
এ ছাড়া এনভয় টেক্সটাইলের শেয়ারদর ৮০ পয়সা বেড়েছে, লাভেলোর ৩ টাকা ১০ পয়সা কমেছে এবং নিটোল ইন্স্যুরেন্সের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.